ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে মেয়ের মুখ দেখালেন প্রিয়াঙ্কা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ১২:৩৩

গত বছরের শুরুর দিকে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপর এক বছর কেটে গেলেও মেয়ের মুখ দেখাননি তিনি। অবশেষে প্রিয় কন্যার মুখ দেখালেন এই দেশি গার্ল।

জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অব ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কার স্বামী পপ তারকা নিক জোনাসও। এ অনুষ্ঠানে মা প্রিয়াঙ্কার সঙ্গে ছিলো কন্যা মালতি।

অনুষ্ঠানটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, মায়ের কোলে বসে এদিকওদিক উঁকিঝুঁকি দিচ্ছে মালতি। কখনো প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলায় ব্যস্ত সে। মেয়েকে দু-হাতে আগলে রেখেছেন প্রিয়াঙ্কা। তা ছাড়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। 

মালতির মুখ প্রথমবার দেখে কমেন্ট বক্সে ভালোবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মালতির মুখটা যেন একেবারেই নিকের মুখ।’ আরেকজন লিখেছেন, ‘মালতি দেখতে খুব মিষ্টি।’ অন্যজন  লিখেছেন, ‘অবশেষে দেখতে পেলাম। পুরোটাই তো ওর বাবার মতো দেখতে।’  এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে। 

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হলে প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। গত বছর এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় মালতি। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’