ব্যাট-বল হাতে মাঠে নামছেন তারকারা
কয়েক বছরের বিরতির পর শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। আগামী ১৮ ফেব্রুয়ারি তারকার ক্রিকেট লিগের নবম আসর মাঠে গড়াবে। আর ব্যাট-বল হাতে মাঠে নামবেন ভারতীয় তারকারা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবারের আসরে আটটি দল অংশ নেবে। দলগুলো হলো— বেঙ্গল টাইগার্স, কর্নাটক বুলডোজারস, তেলেগু ওরিয়ারস, মুম্বাই হিরোজ, চেন্নাই রাইনোজ, কেরালা স্টাইকার্স, ভোজপুরি দাবাংস ও পাঞ্জাব ডি শের। সেরা চার দল সেমিফাইনাল খেলার আগে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মার্চ হায়দরাবাদে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
চলতি সিজনে কোন তারকা কোন দলের হয়ে মাঠে নামবেন, তা এখনো জানা যায়নি। তবে আট দলের আট অধিনায়কের নাম জানা গেছে। বাইশ গজে দলের নেতৃত্ব দেবেন রুপালি পর্দার জনপ্রিয় তারকারা।
যেমন— বেঙ্গল টাইগার্সের নেতৃত্ব দেবেন যিশু সেনগুপ্ত, মুম্বাই হিরোজের রিতেশ দেশমুখ, ভোজপুরি দাবাংসের দায়িত্বে থাকবেন মনোজ তিওয়ারি, চেন্নাই রাইনোজের নেতৃত্বে রয়েছেন আর্য। কর্নাটক বুলডোজারসের দায়িত্বে রয়েছেন সুদীপ, কেরালা স্টাইকার্সের অধিনায়ক কানচাকো বোবান, পাঞ্জাব ডি শের নেতৃত্বে রয়েছেন সনু সোদ ও তেলেগু ওরিয়রের অধিনায়ক অখিল আক্কিনেনি।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন