ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাঠান নিয়ে মুখোমুখি কঙ্গনা-উরফি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ২:৫৫

শাহরুখ খানের পাঠান সিনেমা ভারত জুড়েই পাচ্ছে উষ্ণ অভ্যর্থনা। চার বছর পর ফেরা মিস্টার খানকে বরণ করে নিতে কোনো আয়োজনের কমতিই রাখেনি ভারতের দর্শকরা। শুরুতেই যে বিতর্ক, নানা রকম উস্কানির বিষবাষ্প ছড়িয়ে ছিল পাঠান নিয়ে; তা সিনেমা মুক্তির পর মিইয়ে গেছে। উল্টো চারিদিকে চলেছে শাহরুখ বরণের উৎসব।

শাহরুখ খানের সিনেমার এমন দর্শক গ্রহণযোগ্যতা নিয়ে টুইট করেছেন কঙ্গনা রানৌত। বিজেপি ঘেঁষা এই বলিউড অভিনেত্রী দাবি করেছেন, ধর্ম নিরপেক্ষ ভারতের প্রমাণ মিলেছে পাঠানে।

প্রিয়া গুপ্তের টুইট রিটুইট করে কঙ্গনা লিখেছেন, ‌‘বেশ ভালো বিশ্লেষণ। এই দেশ কেবল খান আর খানদের ভালোবাসে। এটা খানদের সময়। তারা মুসলিম অভিনেত্রীদের প্রতিও আচ্ছন্ন। তাই ভারত ঘৃণা ও ফ্যাসিবাদের দেশ, এটা বলা খুবই অন্যায়। ভারতের (অসাম্প্রদায়িক) মতো আর কোনো দেশ বিশ্বে নেই।’

কঙ্গনার এমন কথা ভালোভাবে নিতে পারেননি আরেক আলোচিত ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। তিনি পাল্টা টুইটে লিখেছে, ‘ওহ মাই গোশ, কী বিভাজন! মুসলিম অভিনেতা, হিন্দু অভিনেতা। শিল্পকে ধর্ম দিয়ে ভাগ করা যায় না। তারা সবাই অভিনেতা।’

 
সূত্র: এনডিটিভি

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’