ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিকে ‘পৌষ পার্বণ’ পিঠা উৎসব
ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ‘পৌষ পার্বণ’ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ইউএপি’র গ্রীন রোডস্থ স্থায়ী ক্যাম্পাসে আইন এবং মানবাধিকার বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজন করে।
পিঠা উৎসবে ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, আইন এবং মানবাধিকার বিভাগের প্রধান ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী ও সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা শিক্ষার্থীদের তৈরী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বানানো নানা রকম পিঠার স্বাদ গ্রহণ করেন। স্টলে নানা রকম পিঠার মধ্যে ছিল ভাপা, নারিকেল দুধ–পুলি, নারিকেল পুলি, পাটিসাপটা, আনারকলি, দুধসাগর, বিবিখানা, সেমাই পিঠা, ডিম চিতই, কুলি পিঠা, তিলের পুলি, মেরা পিঠা, গোলাপফুল পিঠা, ইলিশ পিঠা, আমিত্তি, আমিত্তি, চিড়ার মোয়া, মুড়ির মোয়া, নারকেল নাড়ু, মুরালি, মালপোয়া, রসবড়া, রসের ক্ষীর, ফিরনি, কাটা পিঠা, ঝিনুক পিঠা, চিড়ার বরফি, গোকুলপিঠা, ফুলঝুরি পিঠা, চিতই পিঠা, ইত্যাদি।
বাঙালীর ঐতিহ্যবাহী এসব পিঠা দেখতে ও স্বাদ নিতে ভিড় জমায় শিক্ষক, শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের লোকজ গান পরিবেশনায় গ্রামীণ আবহ তৈরি হয়। বিকেল পর্যন্ত চলে এ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিঠা উৎসবের সমন্বয়কারী আইন এবং মানবাধিকার বিভাগের প্রভাষক আদিলা বিনতে সাকী বলেন, আয়োজনটা সুন্দরভাবে করতে পেরে খুবই ভালো লাগছে। শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছে। সবাইকে আমি ধন্যবাদ জানায়।
প্রীতি / প্রীতি
পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের
ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে বহিষ্কার করার দাবি, উপাচার্যকে স্মারকলিপি
কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালিত
যশোর পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ