কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নোবিপ্রবিয়ানদের অগ্রাধিকার দেওয়ার দাবি নোবিপ্রবি ছাত্রলীগের
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) কর্মকতা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে প্রশাসন বরাবর দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন নোবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার(১ ফেব্রুয়ারি) দুপুরে নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী নাঈম রহমান,মোহাইমেনুল ইসলাম নুহাশ ও জাহিদ হাসান শুভর নেতৃত্বে ছাত্রলীগকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন।
ছাত্রলীগের উত্থাপিত দাবিগুলো হলো:১.আগামীতে সকল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে (কমপক্ষে ৮০ শতাংশ) নিয়োগ প্রদান করা হোক,২.কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের জন্য সিজিপিএ কমপক্ষে ২.৫০ করা হোক।এ বিষয়ে বিশ্বববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন,নোবিপ্রবি শিক্ষার্থীদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য বিশ্ববিদ্যালয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদারুল আলম বলেন, ছাত্রলীগের স্মারকলিপি আমরা হাতে পেয়েছি। তাদের উত্থাপিত দাবিগুলো পরবর্তীতে আমরা বিবেচনায় রাখব।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য