ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১-২-২০২৩ বিকাল ৫:৫৮
২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী আঙ্গিনা। বিশ্ববিদ্যালয়ে প্রথমদিন ক্লাস করে উচ্ছ্বসিত তারা।বুধবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের স্ব স্ব শ্রেণিকক্ষে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখে অত্র বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা।
 
নবীনদের ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি শ্রেণিকক্ষগুলো সাজানো হয়েছে নতুন করে। এবার অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সমাজবিজ্ঞান বিভাগে ৫০ জন করে এবং সঙ্গীত বিভাগে ২৫ জন নিয়ে মোট ২৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচ।ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী কাইয়ুম তার অনুভূতি প্রকাশ করে বলেন,বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস হিসেবে অনেকটা ই আবেগঘন ছিল, কেননা ভর্তিযুদ্ধের কঠোর পরিশ্রমের সফলতায় আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ পেয়েছি, যা সত্যিই আনন্দদায়ক। আর নবীনবরণ অনুষ্ঠানে আমাদের জন্য এতো সুন্দর আয়োজন দেখে নিজের সেই আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। সবার বক্তব্যগুলো খুবই অনুপ্রাণিত করেছে। আশা করছি বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কিছু শিখতে পারবো।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী