ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নবীনতম বিশ্ববিদ্যালগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে ২য় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১-২-২০২৩ বিকাল ৫:৫৯
ওয়েবমেট্রিক্স র‌্যাংকিং-২০২৩ অনুযয়ী দেশের নবীনতম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে ২য় অবস্থানে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ১ম অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং । দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং-এ মেরিটাইম বিশ্ববিদ্যালয় রয়েছে ৮৪ তে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে ১১২ তম তে।
 
এছাড়াও নবীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৫ নং এ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৬, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ১১৯, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ১২৫ তম র‍্যাংকিংয়ে।
 
এদিকে, এবারের র‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ৯৭৫ তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ১৮ তম অবস্থানে রয়েছে । দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‍্যাংকিংয়ে এই বিশ্ববিদ্যালয় দুটির অবস্থান যথাক্রমে ১২১০ ও ১৩৬৫ এবং দক্ষিণ এশিয়ার র‍্যাংকিংয়ে অবস্থান যথাক্রমে ২৮ ও ৩৪।
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স। এক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাই টেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাই টেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী