চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেফতার
চলচ্চিত্র পরিচালক শফিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা মামলায় শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর এফডিসি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান।
তিনি বলেন, শফিক হাসানের বিরুদ্ধে সিনেমার কপি রাইট নিয়ে প্রতারণা মামলা করা হয়েছে। লেনদেন সংক্রান্ত অভিযোগে এ মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ নামের সিনেমার প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামে এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে দুটি সিনেমার স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন পরিচালক শফিক হাসান। পরে বিষয়টি জানাজানি হলে শফিক হাসান টাকা ফেরত দিতে চান। সে টাকাও ফেরত না দিলে টেলিভিশন রাইট কেনা চ্যানেল এটিএন বাংলা মামলাটি করে। ওই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন