আইসোলেশনে অভিনেত্রী আঁখি
হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে অভিনেত্রী শারমিন আঁখিকে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আঁখি বর্তমানে আইসোলেশনে আছেন।
তিনি আরও বলেন, ‘আঁখি মোটামুটি আছেন। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রবিবার তার ড্রেসিং খোলা হবে।’ এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, আঁখির শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে এইচডিইউতে রাখা হয়েছিল।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বাথরুমে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন শারমিন আঁখি। প্রথমে তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের এইচডিইউতে ভর্তি করা হয়।
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
Link Copied