ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

একসঙ্গে পর্দায় ফিরছেন আমির-সালমান?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১২:৫৬

১৯৯৪-এর অন্যতম সেরা ও জনপ্রিয় ছবি ‘আন্দাজ আপনা আপনা’। রাজকুমার সন্তোষী পরিচালিত ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আমির খান ও সালমান খান। দর্শকের মন জয় করে পরবর্তী কালেও সমান জনপ্রিয় থেকে যায় সেই ছবি। খবর, রুপোলি পর্দায় ফিরতে চলেছে সেই অমর ও প্রেম জুটি। আবার একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউডের দুই খান- আমির খান ও সালমান খান।

নব্বইয়ের দশকের সুপারস্টার অভিনেতারা এখন পোক্ত প্রযোজক। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন বলিউডের তারকারা। বলিপাড়ায় ৩ খান তাদের মধ্যে অন্যতম। শাহরুখ খান, আমির খান ও সালমান খান। অভিনয়ের পাশাপাশি সমানতালে চুটিয়ে ছবি প্রযোজনাও করছেন এরা। খবর, পরবর্তী ছবির জন্য প্রযোজনাকেই বেছে নিয়েছেন আমির খান।

শোনা যাচ্ছে, গত ছয় মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন আমির, একের পর এক স্ক্রিপ্ট পড়ছেন, কথা বলছেন নিজের পরিচালকের সঙ্গে। প্রস্তুতি নিচ্ছেন আগামী কাজের। এ রকমই একটি কাজের জন্য পরিচালক আর এস প্রসনার সঙ্গে চিত্রনাট্য প্রায় চূড়ান্ত করে ফেলেছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেতা।

জানা গেছে, সেই ছবিতে মুখ্য চরিত্রের জন্যই সালমান খানকে বেছে নিয়েছেন আমির। আমিরের ধারণা, ছবির ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে সালমানকেই সবচেয়ে ভাল মানাবে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে সালমানও আমিরের সঙ্গে সেই ছবিতে কাজ করতে উৎসাহ দেখিয়েছেন।

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’