ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাবিতে দিনব্যাপী ক্লাইমেট চেইঞ্জ এন্ড পাবলিক হেলথ বিষয়ক কর্মশালা


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৪:১৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ সার্ভিস বিভাগের ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রমোশন ইউনিটের যৌথ উদ্যোগে 'ডেভেলপমেন্ট অব দি কনটেন্টস ফর দি শর্ট কোর্স অন ক্লাইমেট চেঞ্জ এন্ড পাবলিক হেলথ' শীর্ষক একটি কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। 
 
 বৃহস্পতিবার (०২ ফেব্রুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এই কর্মশালা হয়েছে।কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক হেলথ) সৈয়দ মজিবুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রমোশন ইউনিট (সিসিএইচপিইউ)-এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবির, ইউএনএফপিএ-এর প্রোগ্রাম এনালিস্ট নাবিলা পূর্ণ এবং এফসিডিও-এর স্বাস্থ্য উপদেষ্টা রশিদ জামান। 
 
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ক্লাইমেট চেঞ্জ ও পাবলিক হেলথ্ ইস্যু দু'টি একটি অপরটির পরিপূরক এবং অত্যন্ত সময়োপযোগী এই দুটি বিষয়ে বিশদ আকারে গবেষণা করার প্রয়োজন রয়েছে। এজন্য ক্লাইমেট চেঞ্জ এবং পাবলিক হেলথ্ বিষয়ে শর্ট কোর্স চালু খুবই সময়োপযোগী। দেশের জলবায়ু পরিবর্তন সংক্র সমস্যা নিরূপণে এই দুটি বিষয়ে যৌথভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে এই কোর্সটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা তৈরি হয়, মানুষের কর্মক্ষমতা হ্রাস পায় এবং দেশের উৎপাদন ক্ষমতাও কমে যায়। এই বিষয়গুলি বিবেচনায় এনে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে তিনি গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য