ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের আসর বসছে জসলমীরে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৪:৩৩

ভারতের জয়সালমীরে বসছে বলিউড অভিনয়শিল্পী কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের আসর। শোনা যাচ্ছে আগামী ৪-৬ তারিখ এই বিয়ের অনুষ্ঠান চলবে। বেশ কয়েক বছর ধরে প্রেম করার পর অবশেষে তাঁরা গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত এই তারকা জুটি কেউই মুখ খোলেননি। যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছেন তাঁরা। কিন্তু তবুও ফাঁস হয়ে গেল তাঁদের বিয়ের ভেন্যু।

আথিয়া, কেএল রাহুলের বিয়ের রেশ কাটতে বা কাটতেই সিদ্ধার্থ কিয়ারার বিয়ে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল। ৬ তারিখ তাঁরা গাঁটছড়া বাঁধবেন বলেই শোনা যাচ্ছে। তার আগের দুদিন মেহেদি, সঙ্গীত, ইত্যাদি অনুষ্ঠিত হবে।

চলতি সপ্তাহের প্রথম দিকে কিয়ারাকে মণীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা যায়, শোনা যায় বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে আবার দিল্লিতে যেতে দেখা গেছে। ফলে সব মিলিয়ে এটা স্পষ্ট বাইরে মুখ বন্ধ রাখলেও ভেতরে ভেতরে বিয়ের প্রস্তুতি চলছে।

সূত্র অনুযায়ী অনুযায়ী, সূর্যগড় হোটেলে আগামী ৪-৫ তারিখ এই বিবাহ বাসর বসবে। এই হোটেলটিকে দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট বলা হয়ে থাকে। এখানে ৮৩টা রুম আছে। দুটো বাগান সহ একটা বড় উঠোন আছে। ২০২১ সালে এমনই এক দুর্দান্ত ভিউয়ের হোটেলে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ।

তাঁদের নিকট বন্ধু এবং আত্মীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে কিছু অতিথি সোজাসুজি প্রাইভেট জেট নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে। আপাতত সব মিলিয়ে এই বহু প্রতীক্ষিত বিয়ে দেখার জন্য সকলেই অপেক্ষা করছেন।

২০২০ সালে মুক্তি পায় সিদ্ধার্থ কিয়ারা অভিনীত শেরশাহ ছবিটি। এটি মহামারীর সময় অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল।

হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’