স্বাস্থ্যকর পোলাও
ডায়েটের কথা বললেই প্রথমে যে কথাটি মাথায় আসে, তা হল প্রতিদিনের খাবারের তালিকা থেকে কার্বোহাইড্রেট একেবারে বাদ দেয়া। কারণ, কার্বহাইড্রেড একটু বেশি খেয়ে ফেললেই বিপদ। কিন্তু পুষ্টিবিদদের মতে, প্রতিদিন পরিমিত পরিমাণ কার্বোহাইড্রেট খেলে ক্ষতি তো হয় না। বরং উপকারেই লাগে। তবে কার্বোহাইড্রেট খেলেও তা হতে হবে স্বাস্থ্যকর। ডায়েট মেনে রোজ স্বাস্থ্যকর খাবারের নানা রকম পদ বানানোর সময় যদি হাতে না থাকে, তবে আপনার জন্য রইল স্বাস্থ্যকর পোলাওয়ের একটি প্রণালী।
চটজলদি বানিয়ে ফেলা যায়, এমন স্বাস্থ্যকর পোলাও বানাতে কী কী লাগবে?
উপকরণ
১) বিভিন্ন রকম মরসুমি সবজি: ১ বাটি
২) চাল: ১ কাপ
৩) পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ
৪) রসুন এবং আদা বাটা: ১ টেবিল চামচ
৫) বিভিন্ন রকম অঙ্কুরিত ডাল: আধ কাপ
৬) হলুদ, জিরে, মরিচগুঁড়া: আধ চামচ
৭) কাজু, কিশমিশ: ২ টেবিল চামচ
৮) ঘি: ১ টেবিল চামচ
৯) লবন এবং চিনি: স্বাদমতো
১০) রিফাইন তেল: ২ টেবিল চামচ
প্রণালী
১) প্রথমে কড়াইতে তেল গরম করতে দিন।
২) এর মধ্যে দিয়ে দিন গোটা জিরে, গোলমরিচ এবং গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিন কুচি করে রাখা পেঁয়াজ, রসুন এবং আদা বাটা।
৩) খানিকটা ভাজা হলে কেটে রাখা সব সব্জি এবং অঙ্কুরিত ডাল দিয়ে দিন।
৪) ভাল করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিন লবন, চিনি, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য মরিচগুঁড়া।
৫) তেল ছেড়ে এলে আধ সেদ্ধ ভাত উপর থেকে ছড়িয়ে দিন। কিছু ক্ষণ ঢাকা দিয়ে রাখুন।
৬) ভাত সেদ্ধ হয়ে এলে উপর থেকে কাজু, কিশমিশ এবং অল্প ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে