ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভয়ঙ্কর পুতুল ‘মেগান’ আসছে বাংলাদেশে!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ বিকাল ৬:২

ভূতের সিনেমার ভক্তদের নড়েচড়ে বসার সময় চলে এসেছে। নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে পুতুলের মতো দেখতে এক ভয়ঙ্কর ভূত। এবার সেই ভূত আসছে বাংলাদেশে! শুত্রবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘মেগান’।

গেল ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ভৌতিক সিনেমা ‘মেগান’। মুক্তির পর থেকে সিনেমাটি দেখার জন্য দর্শকদের বিপুল সমাগম ঘটে সিনেমা হলগুলোতে।  

১২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা) বাজেটের সিনেমাটি ইতোমধ্যে আয় করেছে ১০৪ মিলিয়ন ডলার। প্রশংসা পেয়েছে সমালোচকদের কাছ থেকেও। যার ফলে বিশ্বজুড়ে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে চলেছে ক্রমাগত। এবার বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন।  

‘মেগান’র গল্পে দেখা যাবে, একটি খেলনা প্রস্তুতকারক কোম্পানির দক্ষ রোবট বিশেষজ্ঞ জেমা (অ্যালিসন উইলিয়ামস) মেগান নামে একটি মানুষের আকারের একটি রোবট পুতুল ডিজাইন করে। এই রোবট পুতুলটি এআই (আর্টিফিশাল ইন্টেলিজেন্স) দ্বারা নিয়ন্ত্রিত, তার মানে মেগান মানুষের মতো অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে।  

মেগানকে এমন করে ডিজাইন করা হয়েছে যাতে সেটি শিশুদের সার্বক্ষণিক সঙ্গী আর অভিভাবকদের সহায়ক হতে পারে। জেমার বোন ও তার স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হলে তাদের একমাত্র কন্যা কেডি (ভায়োলেট ম্যাকগ্রো) জেমার কাছে আশ্রয় পায়। জেমা কেডির অভিভাবক হলেও সব দায়িত্ব দেয়া হয় মেগানকে।  

মেগানকে নির্দেশ দেওয়া হয় সে যাতে কেডির কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করে। আর এই দায়িত্বটি মেগান বাড়াবাড়ি ভাবে পালন করতে শুরু করে। সহিংস হয়ে ওঠে মেগান আর একসময় সে গেমার নির্দেশ মানতেও অস্বীকৃতি জানায়। একের পর এক ভয়ংকর ঘটনা ঘটতে থাকে।  

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’