ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘদিন পর টেলিভিশন ইন্টারভিউ দিলেন অভিনেত্রী রিচি সোলাইমান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ রাত ৯:৫৪

স্যাটেলাইট টেলিভিশন নেক্সাস এর ব্যাতিক্রমধর্মী নিয়মিত অনুষ্ঠান “ আমার সোস্যাল মিডিয়া” আগামী ০২ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার রাত নটায় দেখা যাবে তাকে।

১৯৯৮ সালে ফারুক ভূঁইয়া প্রযোজিত বিটিভি তে প্রচারিত “বেলা-অবেলা” নাটকের মধ্যদিয়ে টেলিভিশন নাটকের অভিনয় শুরু হওয়া এই শিল্পী তার দীর্ঘ পেশাজীবনে অসংখ নাটক টেলিফ্লিম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। শাহনেওয়াজ কাকলী পরিচালিত সিনেমা “নিরব প্রেম” চলচ্চিত্রেও অভিনয় করেছেন স্বনামধন্য এই অভিনেত্রী।

রাণা ইসলামের উপস্থাপনায় এই আয়োজনে সোস্যালমিডিয়ার বিভিন্ন কন্টেন্ট ও ভালো-খারাপ দিক নিয়ে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনয় শিল্পী। পাশাপাশি আমাদের শোবিজ নিয়ে বেশকিছু বিষয়ে খোলামেলা আলাপও করেছেন।

ডিজিটাল এই সময়ে সোস্যালমিডিয়া ব্যবহারের সচেতনতামূলক আয়োজন “ আমার সোস্যাল মিডিয়া” বন্ধন সরকার প্রযোজিত নেক্সাস টেলিভিশনের এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহষ্পতি ও শুক্রবার রাত ৯টায়। রিচি সোলাইমানের এই সাক্ষাতকারটি দেখা যাবে ০২ ফেব্রুয়ারি  বৃহষ্পতিবার রাতে। এছাড়াও নেক্সাস টেলিভিশনের অফিসিয়াল ফেইসবুক ও ইউটিউব চ্যানেলেও প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’