ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

পবিপ্রবিতে শেখ হাসিনা ফিশারিজ প্রিমিয়ার লীগ ২০২৩ এর উদ্বোধন


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ১১:২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  শেখ হাসিনা ফিশারিজ প্রিমিয়ার ক্রিকেট লীগের (এফপিএল) দশম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাৎস্যবিজ্ঞান অনুষদের পাঁচটি দল নিয়ে এবারের এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে ।

পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে  বিকাল ৩ ঘটিকায় খেলার শুভ উদ্বোধন করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ড. লোকমান আলী। এবারের আসরে উলফ ফিশ ওয়ারিয়র, টাইগার সার্ক, জায়ান্ট হোয়েল, লবস্টার নাইটস ও পিরানহা ফাইটারস এই পাঁচটি দল অংশগ্রহণ করবে । উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সাজেদুল হক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান,  সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা সহ অন্যান্য শিক্ষক বৃন্দ ও সকল অনুষদের সাধারণ শিক্ষার্থীরা ।

উদ্বোধনী  বক্তব্যে অধ্যাপক ড. লোকমান আলী বলেন, "আমরা  পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় কিংবা চারিত্রিক অনুশীলনে যেন মানুষ হিসেবে পাশ করতে পারি। সেজন্য সকল ধরনের অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে রেখে, নৈতিকতার মূল্যবোধ ও চারিত্রিক মাধুর্য দিয়ে আমাদের মানসিক বিকাশ পূর্ণাঙ্গ করতে হবে। খেলা ধুলার মাধ্যমে সেই বিকাশ স্বাধন করতে হবে।"  

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য  রাখেন পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান তারেক । বক্তব্য শেষে কেক কেটে শুভ উদ্ধোধন ঘোষণা করা হয় শেখ হাসিনা ফিশারিজ প্রিমিয়ার লীগের। 

উদ্ধোধনী  মাচে মুখোমুখি হয় উলফ ফিশ ওয়ারিয়র ও টাইগার সার্ক। টসে জিতে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে টাইগার সার্ক।  ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে উলফ ফিশ ওয়ারিয়র । ফলে ১০ রানের জয় পায় টাইগার সার্ক । "ম্যান অব দ্যা ম্যাচ " নির্বাচিত হন, মোঃ শুভ ইসলাম।

উল্লেখ্য, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ ঘটিনায় মুখোমুখি হবে টাইগার সার্ক ও জায়ান্ট হোয়েল । দিনের অন্য ম্যাচে জয়ের জন্য লড়বে উলফ ফিশ ওয়ারিয়র ও পিরানহা ফাইটারস । ম্যাচটি বিকাল ৩ ঘটিকায় পবিপ্রবির কেন্দীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী