ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববির সিন্ডিকেটে নতুন শিক্ষক প্রতিনিধি তানভীর ও রুপা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ১:৫৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে একজন সহযোগী অধ্যাপক, একজন প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার দুই ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
জানা যায়,দীর্ঘদীন ধরে প্রভাষক ও সহযোগী অধ্যাপক পদের সিন্ডিকেট সদস্যপদ শুন্য ছিল। একাডেমিক  কাউন্সিলে এই দুটি পদ পূরণ করার লক্ষে একাডেমিক কাউন্সিলের সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়৷
 
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর কায়ছার ১৯ ভোট পেয়ে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন পান ১৬ ভোট।অপরদিকে প্রভাষক ক্যাটাগরিতে গণিত বিভাগের প্রভাষক ড. মহুয়া জাহান রূপা ১৮ পেয়ে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. আহসান পেয়েছেন ১৭ ভোট।
 
এর আগে ভিসির বাসভবন অফিস কক্ষে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের পূর্ব নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় একাডেমিক কাউন্সিলের বহিরাগত সদস্য, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন এবং সব বিভাগের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আগামী দুই বছর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদের সদস্য হিসাবে উভয়ে দায়িত্ব পালন করবেন ৷

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?