ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর পতিকৃতিতে ববি শিক্ষক সমিতির শ্রদ্ধা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৩-২-২০২৩ বিকাল ৫:৬
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি।
 
শুক্রবার (৩রা ফেব্রুয়ারী) বেলা ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধ কমপ্লেক্সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার প্রফেসর  ড.  মো. বদরুজ্জামান ভূঁইয়াকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৩এর নেতৃবৃন্দ।
 
এ সময় শিক্ষক সমিতির সভাপতি মো.আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজিজুর রহমান সহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
 
এ সময় উপাচার্য  ও ট্রেজারার সকলকে সাথে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ উপাচার্য  ও ট্রেজারার সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শক বহিতে উপাচার্য ও ট্রেজারার স্বাক্ষর করেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?