নতুন লুকে নজর কেড়েছেন নোরা
বলিউডের হার্টথ্রব অভিনেত্রী নোরা ফাতেহি। নাচের ঝড়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে দারুণ পটু এই মডেল-নৃত্যশিল্পী। ফ্যাশন সচেতন হিসেবেও তার খ্যাতি কম নয়। তার উদাহরণ মাঝে মধ্যে পাওয়া যায়। এবার নতুন লুকে হাজির হয়ে তাক লাগালেন তিনি।
নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, নোরার পরনে কালো ও সোনালি রঙের মনোকিনি। মাথায় মুকুট, পায়ে সোনালি রঙের জুতা। দেখতে পুরোপুরি রানীর মতো দেখাচ্ছে তাকে। এমন লুকে প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
স্পটবয় এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য এই লুকে ফটোশুটে অংশ নেন নোরা ফাতেহি।
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল