স্ত্রীকে খাবার না দেওয়ার অভিযোগ : নওয়াজউদ্দিনকে কোর্টের নোটিশ
স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর দাম্পত্য সম্পর্ক মোটেও ভালো নেই। তা গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার আলিয়া সিদ্দিকীর অভিযোগের ভিত্তিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নোটিশ পাঠালেন মুম্বাইয়ের আন্ধেরি আদালত।
আলিয়া তার অভিযোগে বলেছেন— নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার পরিবারের সদস্যরা আলিয়াকে খাবার দিচ্ছে না, ঘুমানোর জন্য বিছানা ও গোসলের জন্য বাথরুম ব্যবহার করতে দিচ্ছে না।
আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী টাইমস নাউকে বলেন, ‘আমার মক্কেলকে খাবার দিচ্ছেন না নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার পরিবার। গত সাতদিনে একটি শৌচাগারে মাত্র দুইবার গোসল করার সুযোগ পেয়েছেন। একটি ভিডিও আমাদের হাতে রয়েছে। তাতে দেখা যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকীর বডিগার্ড আলিয়াকে গোসলের জন্য শৌচাগারে যেতে দিচ্ছে না। প্রমাণ হিসেবে এই ভিডিও আদালতে উপস্থাপন করব।’
২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। আলিয়ার আসল নাম অঞ্জনা পান্ডে। ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজউদ্দিনকে বিয়ে করে নাম রাখেন আলিয়া। মূলত, ২০২০ সালে নওয়াজউদ্দিন-আলিয়ার দাম্পত্য কলহের বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল