ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আমিরের জায়গায় এবার শাহরুখ, ধুম ৪ নিয়ে গুঞ্জন!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ১২:১

গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই বক্স অফিসে চলছে ‘পাঠান’–ঝড়। এই ছবি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফেরা শাহরুখ খানকে নিয়ে দর্শক মহলে উত্তেজনার শেষ নেই। ‘পাঠান’-এর বিশ্বজুড়ে ব্যবসা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। শাহরুখ ভক্তরা আনন্দে আত্মহারা। তবে এর মাঝে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর।

‘পাঠান’-এর সাফল্য স্বাভাবিকভাবেই বাণিজ্যিক মহলে শাহরুখের চাহিদা বাড়িয়ে তুলেছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি একটি বিজ্ঞাপনের মডেল হবেন শাহরুখ। এত দিন ধরে যার মডেল ছিলেন আমির খান। তাকে সরিয়ে এবার তার জায়গায় নেওয়া হচ্ছে শাহরুখকে। 

‘পাঠান’-এর সাফল্য আর ‘লাল সিংহ চড্ডা’র আশানুরূপ ফল না হওয়াই কি এই অদল বদলের কারণ? তা যদিও এখনও সঠিকভাবে জানা যায়নি। ইতিমধ্যেই, প্রচুর নামী সংস্থার মুখ শাহরুখ। সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক নাম। 

শোনা যাচ্ছ, বহু হিন্দি ও দক্ষিণী ছবির পরিচালক চিত্রনাট্য শোনাতে হাজির হয়েছেন ‘মান্নত’-এ। গুঞ্জন রয়েছে ‘যশরাজ ফিল্মস’ ‘ধুম ৪’-এর পরিকল্পনাও করে ফেলেছেন যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যাবে শাহরুখকে। ২০২৩ সালের জুলাই মাসে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ছবি ‘জওয়ান’। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’