ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ে করতে উড়ে গেলেন কিয়ারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ১:১৮

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেল বিয়ের ভেন্যু নির্ধারণ করেছেন তারা। ৬ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরই মধ্যে নানা সাজে সেজে উঠেছে হোটেলটি। এবার কনে কিয়ারা আদভানি উড়ে গেলেন জয়সালমীরে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, রাজস্থানের জয়সালমীরের উদ্দেশ্যে মুম্বাই ছাড়েন কিয়ারা আদভানি। শনিবার (৪ ফেব্রুয়ারি) এয়ারপোর্টে দেখা যায় কিয়ারাকে। এসময় তার সঙ্গে ছিলেন তার বাবা জগদীপ ও মা জেনেভিভ আদভানি। আজ কিয়ারার মেহেদি অনুষ্ঠান, ৬ ফেব্রুয়ারি বিয়ে।   

একেবারে সাদামাটা পোশাকে এয়ারপোর্টে দেখা যায় কিয়ারা আদভানিকে। এসময় তার পরনে ছিল সাদা রঙের টপ ও ট্রাউজার। তার ওপরে গোলাপী রঙের শাল জড়িয়েছিলেন কিয়ারা। পাপারাজ্জিদের ডাকে সাড়া দিয়ে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় এই অভিনেত্রীকে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘৩ ফেব্রুয়ারি থেকে সূর্যগড় হোটেলে আসতে শুরু করেছে অতিথিরা। অতিথিদের বিভিন্ন পদের খাবার, লোক আয়োজনসহ নানাভাবে অপ্যায়ন করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি চেকআউট করবেন তারা।’

করন জোহর, শহিদ কাপুর, মীরা রাজপুতসহ অনেকে কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে উপস্থিত থাকবেন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে চার হাত এক হচ্ছে এই যুগলের। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’