ইবিতে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ পালিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারি) র্যালি ও আলোচনা সভা করেছে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ।
‘‘নিরাপদ খাদ্য সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১২ টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন থেকে র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. আবুল কাসেম, অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমান ও সহযোগী অধ্যাপক মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন। বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারলে আমারা জাতিকে সুস্থ সবল শিশু উপাহার দিতে পারবো। খাদ্যে ভেজাল মেশানো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুস্থ থাকার জন্য শুধু নিজের কথা না ভেবে সবার কথা ভাববো। মনে রাখতে হবে, অন্যের ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা। এক্ষেত্রে সবাইকে সচেতন ও সজাগ হতে হবে। তারা আরও বলেন, শরীরের জন্য যেসব খাদ্য নিরাপদ তা নিশ্চিত করতে হবে। এজন্য আমরা আবাসিক হল, পরিবার ও সমাজে নিরাপদ খাদ্যের জন্য সচেতনতা তৈরি করতে পারি।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন