ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

করোনায় মৃত্যু ৪১ লাখ ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২১ দুপুর ১১:১০

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ছয় হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৫৯২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ১৯ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৭৭৮ জন। মৃত্যু হয়েছে ৪১ লাখ ১২ হাজার ৫৫৬ জন। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৯৪৭ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন কোটি ৫০ লাখ ১৮ হাজার ৬০০ জন। এতে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৪ হাজার ৯৮৩ জনের।

শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ১১ লাখ ৭৩ হাজার ১৯ জন। এতে মৃত্যু হয়েছে চার লাখ ১৪ হাজার ৫১৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন তিন কোটির বেশি মানুষ।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ১২৫ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮