ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২১ দুপুর ১১:১১

ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। সোমবার ঈদের কেনাকাটার সময় এ হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। সূত্র: রয়টার্স

পুলিশ জানিয়েছে, বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি সন্ত্রাসী হামলা। স্থানীয়ভাবে তৈরি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে এই হামলা চালানো হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী বারহাম সলিহ এই বোমা বিস্ফোরণের ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছেন এবং ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

টুইটারে এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী লিখেছেন, তারা ঈদের আগে সাদর শহরে আমাদের সাধারণ জনগণকে লক্ষ্য করেছে। তারা মানুষকে একটি মুহূর্তের জন্যও আনন্দ করতে দিতে চায় না।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮