ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়েছে তিন লাখ একর জমি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২১ দুপুর ১১:৩৫

যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে এখন ভয়াবহ দাবানল চলছে। বিবিসি অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এই আগুনে তিন লাখ একর জমি পুড়েছে। দাবানলের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গা সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ১৬০টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।

দুই হাজারেরও বেশি অগ্নিনির্বাপণ কর্মী কাজ করছেন। ওরেগনের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। গত ৬ জুলাই দাবানল শুরু হয়। এখন পর্যন্ত যত জায়গা পুড়েছে তা লস অ্যাঞ্জেলস শহরের চেয়েও বড়।

যুক্তরাষ্ট্রে এখন ১৩টি রাজ্যে ৮০টিরও বেশি দাবানল চলছে। তার মধ্যে ওরেগনের দাবানলই সবচেয়ে ভয়াবহ। একই সাথে যুক্তরাষ্ট্রে এখন অতিরিক্ত গরম পড়ছে। সেই সাথে কিছু অঞ্চলে রয়েছে অতিরিক্ত বাতাস। যার কারণে আগুনের ভয়াবহতা আরো বাড়ছে।

কর্তপক্ষ বলছে, দাবানলের এক-চতুর্থাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

অপারেশন্স সেকশনের প্রধান জন ফ্লানিগান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আবহাওয়া সত্যিই আমাদের বিপক্ষে। এটি আরো উষ্ণ হতে যাচ্ছে, শুষ্ক হতে যাচ্ছে। বাতাসের বেগ বেশি। যার কারণে আগুন বেড়ে যাচ্ছে।’

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮