ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চীনের বিরুদ্ধে মাইক্রোসফটে সাইবার হামলার অভিযোগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২১ দুপুর ১১:৪৪

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিযোগ করেছে যে, চলতি বছরের ‍শুরুর দিকে চীন বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল। এই হামলা চালানো হয়েছিল টেক জায়ান্ট মাইক্রোসফটের একচেঞ্জ সার্ভারে। যার কারণে বিশ্বব্যাপী ৩০ হাজার সংগঠন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূত্র, বিবিসি।

চীন এর আগে যেকোনো ধরনের সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, তারা যেকোনো ধরনের সাইবার-অপরাধের বিপক্ষে।

এই হামলা শুরু হয় গত জানুয়ারিতে। চীন-সম্পর্কিত গ্রুপ হাফনিয়ামের হ্যাকাররা মাইক্রোসফট এক্সচেঞ্জের দুর্বলতার সুযোগ নিয়েছিল। যুক্তরাজ্য বলছে, সম্ভবত বড় ধরনের গুপ্তচরবৃত্তির জন্য এই হামলা চালানো হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ব্যক্তিগত তথ্য ও বুদ্ধিবৃত্তিক সম্পদ দখলে নেয়া।

এই হামলা চালানো হয়েছিল সুনির্দিষ্ট সিস্টেমের বিপক্ষে। হামলাকারীদের টার্গেটে ডিফেন্স কন্ট্রাক্টকর, থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্ববিদ্যালয় ছিল।

পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো বিশ্বাস করে, এই হামলা একটি ইঙ্গিত বহন করে। তা হচ্ছে, হামলাকারীরা এখন গুপ্তচরবৃত্তির অভিযান থেকে সরে গিয়ে ‘ধ্বংস করো এবং দখল করো’ অভিযানে শিফট করেছে।

নিরাপত্তা সংস্থার একটি সূত্র বিবিসিকে বলেছে, ‘আমরা বিশ্বাস করি, সাইবার অপারেটররা চীনের গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে কাজ করে। গত জানুয়ারিতে তারা মাইক্রোসফটের দুর্বলতার জায়গাটি সম্পর্কে জানতে পারে। বিষয়টি প্রকাশ্যে আসার আগে তারা দুর্বলতার সুযোগ নিতে ধাবিত হচ্ছিল।’

প্রীতি / প্রীতি

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত