ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হবু পুত্রবধূ কিয়ারাকে নিয়ে শাশুড়ির মুগ্ধতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ৪:৪৩

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেল বিয়ের ভেন্যু নির্ধারণ করেছেন তারা। ৬ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নানা সাজে সেজে উঠেছে হোটেলটি; বর-কনে ও তাদের পরিবারের সদস্যরা এরই মধ্যে জয়সালমীরে পৌঁছে গেছেন।

সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে বউ হয়ে যাচ্ছেন কিয়ারা আদভানি। কিন্তু সিদ্ধার্থের মায়ের কি হবু বউমাকে পছন্দ? পুত্রবধূ হিসেবে কিয়ারাকে নিয়ে কতটা আনন্দিত তিনি? শনিবার (৪ ফেব্রুয়ারি) জয়সালমীরে যাওয়ার আগে এয়ারপোর্টে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে খুবই স্বল্প সময় কথা বলেন তিনি। এ বিষয়ে সিদ্ধার্থের মা বলেন— ‘আমি খুবই উচ্ছ্বসিত।’ এসময় সিদ্ধার্থের ভাই বলেন, ‘আমরা দারুণ খুশি।’

১০০-১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে। বলিউড তারকাদের মধ্যে রয়েছেন— করন জোহর, শহিদ কাপুর, মীরা রাজপুত, বরুণ ধাওয়ান প্রমুখ।

বিয়েতে অতিথিরা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। হোটেল স্টাফরাও এই ঘোষণা দিয়ে দিয়েছেন। এমনকী বিয়ের কোনো ছবিও অতিথিরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন না বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে চার হাত এক হচ্ছে এই যুগলের। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’