ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঐশ্বরিয়া আমাকে আগলে রেখেছে : অভিষেক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ৪:৪৬

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। অমিতাভের পুত্র হওয়ার সুবাদে বলিউডে তার যাত্রা অধিকতর সহজ ছিল। কিন্তু নিজেও প্রমাণ দিয়েছেন অভিনয় দক্ষতার। আজ (৫ ফেব্রুয়ারি) এই অভিনেতা ৪৭ বছরে পা রাখলেন।

ব্যক্তিগত জীবনে ভালোবেসে বিয়ে করেছেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। বিয়ের পর ঐশ্বরিয়া অভিষেকের জীবন বদলে দিয়েছেন। দায়িত্ববান হওয়া থেকে শুরু করে অনেকভাবে তাকে নতুনভাবে তৈরি করেছেন। ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছিলেন অভিষেক। জন্মদিন উপলক্ষে অভিষেকের সেসব কথা ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ব্যাখ্যা করে অভিষেক বচ্চন বলেছিলেন— ‘ঐশ্বরিয়া আমাকে আত্মবিশ্বাসী করেছে, বিয়ের আগে যা আমি ছিলাম না। আমি মনে করি, আমার এই মতের সঙ্গে সব পুরুষই একমত হবেন। অনেক আগেই আমার বড় বোনের বিয়ে গিয়েছিল, আমি পরিবারে সবার ছোট ছিলাম। ঐশ্বরিয়া আমাকে আগলে রেখেছে। আমি কোনো কিছুরই দায়িত্ব নিতাম না। কিন্তু বিয়ের পর এটা বদলে যায়; উপলদ্ধি করতে পারি, তার (ঐশ্বরিয়া) প্রতি আমার দায়িত্ববান হওয়া উচিত।’

ঐশ্বরিয়া-অভিষেক অনেক পুরোনো বন্ধু। ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে সিনেমায় কাজ করেছেন তারা। ‘ঢাই আকসার প্রেম কা’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন তারা। এখান থেকেই তাদের বন্ধুত্বের সূচনা। যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়।  

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘যোধা আকবর’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। সাবেক মিস ওয়ার্ল্ড বলেন, ‘খজা মেরে খজা গানের শুটিং চলছিল। আমি বধূবেশে বসে ছিলাম। সেই সময় অভিষেক আমাকে বিয়ের প্রস্তাব দেয়। পুরো ব্যাপারটাই একটু অন্যরকম ছিল।’

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’