ধর্ষণের পর হত্যা, সেই ইয়াসমিনকে দেখা যাবে মিমের মাঝে
ইয়াসমিন মাকে দেখতে যাওয়ার পথে কয়েকজন পুলিশ সদস্য কিশোরী ইয়াসমিনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে। এরপর তারা ইয়াসমিনের মরদেহ দিনাজপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক অফিসের পাশে রাস্তায় ফেলে চলে যান।
পরদিন ঘটনা জানাজানি হলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা দিনাজপুর শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভে ফেটে পড়েন দিনাজপুরের সর্বস্তরের মানুষ। সেসময় শহরের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ফলে সামু, কাদের ও সিরাজসহ নাম না জানা ৭ জন নিহত হন। আহত হয় ৩০০’র বেশি মানুষ। এমন ঘটনা দেখা যাবে ‘আমি ইয়াসমিন বলছি’ শিরোনামের সিনেমায়।
সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমায় ইয়াসমিন চরিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। সুমন ধরের পরিচালনায় গত বুধবার রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন মিম।
সুমন ধর বলেন, ‘ইয়াসমিনের পরিবারের কাছ থেকে গল্পটির অনুমতি নিতে প্রায় দুই বছর লেগেছে। প্রথমে তারা রাজি ছিলেন না। সিনেমার মাধ্যমে ইয়াসমিন বেঁচে থাকবে, বিষয়টি বোঝানোর পর অনুমতি দেন ইয়াসমিনের মা। পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছি।’
বর্তমানে কলকাতার ‘মানুষ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত মিম। এতে তার বিপরীতে অভিনয় করছেন টালিউড সুপারস্টার জিৎ। ইয়াসমিন চরিত্রে অভিনয় করতে ওজন কমাতে হবে নায়িকাকে। কলকাতা থেকে ফিরে ওজন কমিয়ে এপ্রিল নাগাদ মিম শুটিং শুরু করবেন বলে জানান সিনেমাটির নির্মাতা।
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল