ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সারেগামাপা’র বিজয়ী পদ্ম পলাশ-অস্মিতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১২:১৬

ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২২’ মৌসুমে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন পদ্ম পলাশ হালদার ও অস্মিতা কর। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে লড়াই করেন— পদ্ম পলাশ হালদার, ঋদ্ধিমান বিশ্বাস, বিমান বুলেট সরকার, অ্যালবার্ট কাব্য লেপচা, সোনিয়া গজমের এবং অস্মিতা কর। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন অ্যালবার্ট কাব্য লেপচা, তৃতীয় অবস্থানে রয়েছেন সোনিয়া গজমের, চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন ঋদ্ধিমান বিশ্বাস এবং বুলেট বিমান সরকার। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

টেলিবেস্ট ডটকমের তথ্য অনুসারে, বিজয়ী অস্মিতা কর এবং পদ্ম পলাশ হালদার পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ সাত লাখ রুপি, একটি সোনার হার, একটি গাড়ি। দ্বিতীয় স্থানে থাকা অ্যালবার্ট কাব্য পেয়েছেন ৩ লাখ রুপি। ফেসবুক ভিউয়ার্স চয়েজ অ্যাওয়ার্ড জয়ের কারণে তিনি অতিরিক্ত ৪ লাখ রুপি পেয়েছেন। আর সোনিয়া পেয়েছেন ১ লাখ রুপি।

গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে ছিলেন— শান্তনু মৈত্র, রিচা শর্মা এবং শ্রীকান্ত আচার্য। গুরুর আসনে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তা ছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চ্যাটার্জি, রথিজিৎ ভট্টাচার্য এবং জোজো। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমার শানু এবং সোনু নিগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবির চ্যাটার্জি। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’