ঢামেকে সেই ৩৪ রোগীর ডায়লাইসিস শুরু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে আবারো শুরু করা হয়েছে কিডনি রোগীদের ডায়ালাইসিস। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ডায়ালাইসিস ইউনিটে প্রবেশের ডানদিকে অগ্নিকাণ্ডের ধোঁয়ার কারণে দ্বিতীয় দফা ডায়ালাইসিস চলাকালীন সেটা বন্ধ করা হয়।
এ অগ্নিকাণ্ডের সময় ১০তলা নতুন ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে ৬ তলায় ভর্তি থাকা জসিম উদ্দিন নামে এক বয়স্ক লোক মারা যান। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই প্রথম শিফটে তিনটি রুমে ধারাবাহিকভাবে ৩৪ রোগীর ডায়ালাসিস শুরু করা হয়।
কর্তৃপক্ষ বলছে, ডায়ালাইসিস ইউনিটের প্রবেশের হাতের ডানদিকে জানালায় থাকা এসি কম্প্রেসারের আগুনের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় ছেয়ে যায় চারতলা। ঘটনার সময় রোগীদের ডায়ালাইসিস চলছিল। পরে ধীরে ধীরে তাদের ডায়ালাইসিস মোটামুটি কমপ্লিট করে তাদের ওয়ার্ড থেকে বের করা হয়। রোগীদের ডায়ালাইসিস রুমের কোনো ক্ষতি হয়নি।
হাসপাতালে সহকারী ডা. আশরাফুল আলম জানান, সকালে নতুন ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করা হয়। যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে জায়গায় ইঞ্জিনিয়াররা কাজ করছেন। আর স্বাভাবিকভাবেই রোগীদের ডায়ালাইসিস চলছে। গতকালের আগুনে রুমের কোনো ক্ষতি হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, রোগীদের তিনটি রুমে ডায়ালাইসিস শুরু করেছি। কারণ গতকাল আগুন প্রবেশপথে এসির কম্প্রেসারের লেগেছিল রুমের কোনো ক্ষতি হয়নি। এছাড়া বারবার কেন গোলাযোগ হচ্ছে, বিষয়গুলো নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিটিং চলছে।
প্রীতি / প্রীতি
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান