ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

অভিনয় ছেড়ে মুফতিকে বিয়ে, সেই সানার মা হতে যাওয়ার গুঞ্জন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ৪:২৪

বলিউড অভিনেত্রী সানা খান। বেশ আগে অভিনয় ও শোবিজ জগত ছেড়ে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দেন। তারপর ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করেন রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত এই তারকা। এদিকে গুঞ্জন চাউর হয়েছে, মা হতে যাচ্ছেন সানা খান।

রোববার (৫ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন সানা খান। তার একটিতে দেখা যায়, বোরকা পরে স্বামীর পাশে বসে আছেন সানা খান। অন্য ছবিটি বিমানে তোলা। সেখানেও একই লুকে ফ্রেমবন্দি হয়েছেন তারা।

এসব ছবির ক্যাপশনে সানা খান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা খুবই আনন্দিত। এই ওমরাহ পালন কয়েকটি কারণে খুব খুব বিশেষ। এসব কারণ খুব শিগগির আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ!’

মূলত, তারপর থেকে গুঞ্জন উড়ছে মা হতে যাচ্ছেন সানা খান। যদিও ছবিতে বেবি বাম্প দেখা যাচ্ছে না। তবে নেটিজেনদের অনেকে তার মা হতে যাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে সুস্থ সন্তান দান করুক।’ আরেকজন লিখেছেন, ‘আমার মনে হয়, আপনি অন্তঃসত্ত্বা।’ আফরিনা নাসিমা নামে একজন লিখেছেন, ‘আমি জানি, আপনি এক মাসের অন্তঃসত্ত্বা। আপনাকে অভিনন্দন।’

এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে নেটিজেনদের এসব মন্তব্যের কোনো জবাব দেননি সানা খান।

‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।

২০২০ সালের অক্টোবরে হঠাৎ করেই শোবিজ জগত থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সানা খান। এরপর এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’