ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাঝ সমুদ্রে বেলি ড্যান্স নোরা ফাতেহির


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ১১:৩৯

নিজের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের মাঝ সমুদ্রে বেলি ড্যান্স দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এ সময় বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেছেন তিনি। সামাজিক মাধ্যমে তার এ নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, দুবাইয়ের মাঝ সমুদ্রে বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে ড্যান্স করছেন। পেছনে দেখা যাচ্ছে বুর্জ আল আরব। ৬ ফেব্রুয়ারি ৩১তম জন্মদিন নোরা ফাতেহির। জন্মদিনে মাঝ সমুদ্রে কোমর দোলালেন নোরা। সামনে রাখা কেক, ফুলের তোড়া। জামাতে রঙ-বেরঙের ফুল আঁকা। বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিন রঙিন করলেন অভিনেত্রী।

অভিনেত্রীর ইন্সাটাগ্রামে সেই ছবি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্য বয়ে গিয়েছে পোস্টটি ঘিরে। নোরাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন বহু নেটিজেন।

গত কয়েক বছরে বলিউডে নিজের আলাদা পরিচতি তৈরি করেছেন নোরা ফাতেহি। গতকাল ছিল এই তারকার ৩১ তম জন্মদিন। বলিউডের 'আইটেম গার্ল' হিসেবে পরিচিত এই তারকার জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় জানানো হয়েছে বেশ কিছু তথ্য।

মরক্কোর এক পরিবারের নোরা ফাতেহির জন্ম। বেড়ে উঠেছেন কানাডাতে। তবে এখন তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন। ২০১৪ সালে 'রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নোরা। তবে ভারতীয় চলচ্চিত্রের অন্য ভাষার ছবিতেও তাকে দেখা গেছে। তেলেগু ছবি 'টেম্পার'-এ তিনি একটি নাচের দৃশ্যে অভিনয় করেছেন।

রিয়েলিটি শো 'বিগ বস'-এর নবম সিজনে একজন প্রতিযোগী হিসেবে ছিলেন নোরা। তবে 'দিলবার দিলবার', 'কামারিয়া', 'গারমি'-এর মতো হিট গানগুলিতে নাচের তালে পর্দায় উপস্থিতি নোরাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’