১৬ কোটির সিনেমার আয় ৪০০ কোটি, এবার দ্বিতীয় পার্টের ঘোষণা
কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। গত বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় এটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি।
শুধু বক্স অফিস নয়, সিনেমাটি দর্শকেরও প্রশংসা কুড়িয়েছে। তারপর থেকে সিনেমাটির দ্বিতীয় পার্ট নির্মাণের গুঞ্জন শোনা গেলেও তা নিয়ে মুখ খুলেননি সংশ্লিষ্ট কেউ-ই। অবশেষে আলোচিত এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক ঋষভ শেঠি। খবর পিংকভিলার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেক্ষাগৃহে প্রদর্শনের শততম দিন পার করেছে কানতারা। এই সাফল্য উপলক্ষে সিনেমাটির পরিচালক-অভিনেতা ঋষভ শেঠি বেঙ্গালুরুতে পার্টির আয়োজন করেছিলেন। এ অনুষ্ঠানে কানতারা টু সিনেমা নির্মাণের ঘোষণা তিনি। তবে দ্বিতীয় পার্টকে প্রথম পার্ট বা প্রিকুয়্যেল বলছেন নির্মাতা। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
এ বিষয়ে ঋষভ শেঠি বলেন, ‘‘আপনারা যা দেখেছেন আসলে তা পার্ট-টু, আগামী বছর আসছে পার্ট-১। আমি যখন ‘কানতারা’ সিনেমার শুটিং করছিলাম, ওই সময়ে এই ভাবনাটা মাথায় এসেছে। কারণ কানতারার আরো গভীর ইতিহাস রয়েছে। আমরা কাজটি নিয়ে গবেষণা করছি, এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছি। খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের বিষয়ে বিস্তারিত জানাব।’’
‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে তা দেখিয়েছেন পরিচালক। হম্বেল ফিল্মস প্রযোজিত ‘কানতারা’ সিনেমার চিত্রনাট্য রচনা ও অভিনয়ও করেছেন পরিচালক ঋষভ শেঠি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন