ববিতে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত রেখেই ব্যাডমিন্টন-ক্যারাম প্রতিযোগিতার নোটিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট -২০২২ তিনমাস ধরে স্থগিত করেই ব্যাডমিন্টন - ক্যারাম প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এভাবে এক টুর্নামেন্ট স্থগিত রেখে অন্য প্রতিযোগিতা শুরু করায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৷
গত ৩০ অক্টোবর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়, ৬ নভেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি ৷গত ২রা নভেম্বর লোকপ্রশাসন ও ইংরেজী বিভাগের মধ্যেকার তৃতীয় রাউন্ডের খেলা চলাকালীন সময়ে কিছু অনাকাঙ্খিত ঘটনার কারণে ঐ খেলার ফলাফল স্থগিত ও টুর্নামেন্ট স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৷
পরে গত ১৮ ই ডিসেম্বর স্থগিত খেলা চালু করার জন্য সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য ,ট্রেজারার ও শারীরীক শিক্ষা অফিসের পরিচালক বরাবর আবেদন করেন ৷ তাতেও কোন সাড়া পাননি তারা ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইন বিভাগের শিক্ষার্থী কাওসার বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ে যতগুলো টুর্নামেন্ট হয় সবগুলোর মধ্যে ফুটবল টুর্নামেন্ট অন্যতম জাঁকজমকপূর্ণ এবং উপভোগ্য, কিন্তু আফসোসের বিষয় দুর্বল কর্তৃপক্ষ সামান্য একটা রেফারির কল নিয়া ঝামেলা বাঁধিয়ে ২০২২ সালের ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে রেখেছে ৷যেটা কিনা মাঠে রেফারিই সমাধান করতে পারতো ৷ তখন আমাদের আশ্বাস দিলো যে পরবর্তী আবার শুরু করবে, কিন্তু তারা করতে পারলো না, এটা কর্তৃপক্ষের ব্যর্থতার প্রমাণ ৷এদিকে ফুটবল টুর্নামেন্ট স্থগিত রেখে বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ক্যারম (ছাত্র/ছাত্রী) প্রতিযোগিতা ২০২৩ এর জন্য নাম অন্তর্ভূক্ত করণ প্রসঙ্গে নোটিশ প্রদান করা হয়েছে ৷শারীরিক শিক্ষা অফিসের পরিচালক রিফাত মাহমুদ স্বাক্ষরিত এক নোটিশে ফেব্রুয়ারী মাসে দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট দুটি শুরু হবে বলে জানানো হয় ৷
কর্তৃপক্ষে এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়ে দর্শন বিভাগের বাকিবিল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, খেলা চালুর জন্য আবেদন করার পরও একটি টুর্নামেন্ট স্থগিত রেখে অন্য টুর্নামেন্ট চালু, এমন নজীর বিহীন ঘটনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহসে আগে কখনো ঘটেনি ৷পূর্বে টুর্নামেন্টে মারামারি পর্যন্ত হয়েছে কখনো খেলা বন্ধ হয় নাই,তাই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা স্থগিত টুর্নামেন্টটি দ্রুত সচল করার দাবি জানাই ৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক রিফাত মাহমুদের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি একটি অনুলিপি পেয়েছি ৷ খেলা শুরু করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ,আমি এই বিষয়ে ভিসি স্যারের সাথে আলোচনা করবো ৷এক টুর্নামেন্ট স্থগিত রেখে অন্য টুর্নামেন্ট চালু করার প্রশ্নের জবাবে বলেন, সামনে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৷ সেই লক্ষ্যে খেলোয়াড় বাছাই করে অংশগ্রহণের কারনে এমন সিদ্ধান্ত ৷
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনুলিপির বিষয়টি সম্পর্কে তিনি অবগত নয় ৷ পরবর্তীতে তিনি বলেন, যদি অনুলিপি দিয়ে থাকে, তাহলে আমি এটা খুবই গুরুত্ব সহকারে দেখবো৷ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে যা যা করনীয় সেটা আমি করবো ৷
ঠিক কি কারণে টুর্নামেন্টটি শুরু হচ্ছে না এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি ৷
এমএসএম / এমএসএম
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ : শিক্ষামন্ত্রী
জবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ব্যাংকিং ক্যারিয়ার বিষয়ক সেমিনার
আন্তর্জাতিক জার্নাল র্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম
বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন
গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার
ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন
ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
Link Copied