ব্যারিস্টার তুষারের ‘দ্য রোহিঙ্গা : আ লং হিস্ট্রি অব জেনোসাইড’ বইয়ের মোড়ক উন্মোচন
ব্যারিস্টার সোলায়মান তুষারের লেখা গবেষণামূলক বই ‘দ্য রোহিঙ্গা: আ লং হিস্ট্রি অব জেনোসাইড’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ, এএফপির ব্যুরো চীফ শফিকুল আলম, মানবাধিকার কর্মী ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর, ব্যারিস্টার মোঃ কাউছার, এডভোকেট হাসানুজ্জামান বিপ্লব, কারুবাক প্রকাশনীর প্রকাশক গোলাম কিবরিয়া, কুতুপালং রিফিউজি ক্যাম্পের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, রোহিঙ্গা নেতা মোহাম্মদ তাহেরসহ অনেকে ।
বক্তরা রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার দাবি জানান। এজন্য জাতিসংঘকে দায়িত্ব পালনের দাবি জানান। মায়ানমার যাতে অবিলম্বে রোহিঙ্গাদের ফেরত নেয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা মায়ানমারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান সমাজ বিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই কারুবাক প্রকাশনীর ২০২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?