ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

হাবিপ্রবি'র সাথে জার্মান ভিত্তিক বহুজাতিক কোম্পানির মতবিনিময় সভা অনুষ্ঠিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ৮-২-২০২৩ রাত ৯:৫৭

কৃষির কর্পোরেট জগতে নারীদের অবস্থান নিশ্চিত করতেই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যানদের সাথে জার্মান ভিত্তিক বহুজাতিক কোম্পানি “বায়ার ক্রপস সাইন্স” এর মধ্যাকার প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিয়ে মত বিনিময় করেন বায়ার ক্রপস সাইন্স, এশিয়া প্যাসিফিকের প্রধান মি. ব্রায়ান নেবার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বায়ার ক্রপস সাইন্সের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

বায়ার ক্রপস সাইন্স, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান মি. ব্রায়ান নেবার-এর বাংলাদেশ আগমন এবং একাডেমিক ও রিসার্চের সঙ্গে ব্রীজীং স্থাপনের সম্ভাবনা নিয়েই এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বায়ার ক্রপস সাইন্স, এশিয়া প্যাসিফিকের প্রধান মি. ব্রায়ান নেবার বলেন, “বাংলাদেশের কর্পোরেট জগতে কর্মে নিয়োজিত কর্মজীবীদের মধ্যে পুরুষ ও মহিলার শতকরা অনুপাত হচ্ছে ৭০ : ৩০। অর্থাৎ প্রতি ১০০ জনে ৭০ জন পুরুষ কর্মী এবং ৩০ জন মহিলা কর্মী। কিন্তু, কৃষি ভিত্তিক কর্পোরেট জগতে বাংলাদেশে এই অনুপাত ৯৯.৫ : ০.৫। অর্থাৎ প্রতি ১০০ জনে ১ জনেরও কম মহিলা কর্মজীবী। বহুজাতিক কৃষি ভিত্তিক কোম্পানি “বায়ার ক্রপস সাইন্স" এই অনুপাতকে কমপক্ষে ৯৫ : ০৫ এ করতে চায়। অর্থাৎ প্রতি ১০০ জন কর্মীর মধ্যে কমপক্ষে ৫ জন মহিলা হবে।

এই কোম্পানিতে কর্মজীবী ব্যক্তিদের সুবিধার কথা বলতে গিয়ে তিনি আরও জানান, বায়ার ক্রপস উচ্চ বেতনে মহিলা কৃষি গ্রাজুয়েট নিয়োগ দিতে চায়। নিয়োগ প্রাপ্তির পরপরই মহিলা এমপ্লয়ি তার ব্যাক্তিগত যাতায়াতের জন্য পাবেন একটি নতুন কার (চার চাকার গাড়ি)। এছাড়াও এন্ট্রি পদেই প্রচুর সুযোগ-সুবিধা এবং কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করবে আমাদের এই প্রতিষ্ঠান"। 

উক্ত মতবিনিময় সভায় হাবিপ্রবি'র উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, " হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু বিজ্ঞান ও প্রযুক্তি নয়, ফুড প্রসেসিং এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষা, সামজিক বিজ্ঞান, ভেটেরিনারি চিকিৎসকসহ অন্যান্য বিষয়ের সাথেও সমন্বয় করে সুন্দরভাবে শিক্ষা ও গবেষণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশ ও দেশের বাহিরেও কৃষি গবেষণাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্ভাবনে ভূমিকা রাখছে। বায়ার ক্রপস সাইন্স কোম্পানির সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা যুক্ত হলে কর্মসংস্থান ও কৃষি ক্ষেত্রে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে বলে আশা করি। "

আলোচনাসভা শেষে “বায়ার ক্রপস” এর সৌজন্যে তাদের নতুন টমেটো জাত "কাস্তুব" -এর সালাদ দিয়ে দুপুরের খাবার পরিবেশিত করা হয়। 

উল্লেখ্য, বায়ার ক্রপস পেস্টিসাইড থেকে তাদের ব্যবসায়ে কৃষির অন্যান্য পণ্য যেমন বীজ, যন্ত্রপাতি এগুলোতে সম্প্রসারিত করছে। আগামীর দিনগুলোতে কৃষির কর্পোরেট জগতে নারী গ্রাজুয়েটদের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। 

এমএসএম / এমএসএম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী