ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৪১ লাখ ৩৩ হাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৭-২০২১ দুপুর ১১:২৪

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ লাখ ৩৩ হাজার ৩২৪ জনের। এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ২২ লাখ ২৮ হাজার ৩০৭ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৪২০ জন। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে পাওয়া গেছে এসব তথ্য।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে তিন কোটি ৫০ লাখ ৮১ হাজার ১৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ছয় লাখ ২৫ হাজার ৩৬৩ জনের।

অন্যদিকে, করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ১২ লাখ ১৫ হাজার ১৪২ জনের। আর করোনায় মারা গেছে ৪ লাখ ১৮ হাজার ৫১১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর প্রাণঘাতী এ ভাইরাসটি ধীরে ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জামান / জামান

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮