পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পাল্টায় তার অভিযোগ— রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে চলমান শান্তি সংলাপ পণ্ড করার চেষ্টায় আছে মস্কো।
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ৯১টি ড্রোন বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য সবগুলো ড্রোন হামলা করার আগেই আটকে দিতে পেরেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা সেই বিবৃতিতে ল্যাভরভ বলেছেন, এই হামলার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান নিয়ে পর্যালোচনা করবে মস্কো।
“কিয়েভ এখন অপরাধী গ্যাংয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। এই অপরাধীরা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে রূপান্তর করে ফেলেছে। (ইউক্রেনে) শান্তি সংলাপের ক্ষেত্রে এখন আমরা আমাদের নিজেদের এযাবৎকালের অবস্থান পর্যালোচনা করব”, বিবৃতিতে বলেছেন ল্যাভরভ।
এদিকে ল্যাভরভের এই বিবৃতির কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বিবৃতির বক্তব্যকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ উল্লেখ করে বলেন, “এটা আসলে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাতমাত্র। এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এমন হামলা চালিয়েছে।”
এসব অপচেষ্টা করে ‘লাভ হবে না’ জানিয়ে জেলেনস্কি আরও বলেন, “বিশ্ব ইতোমধ্যে রাশিয়ার গোপন মতলব জেনে গেছে। ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের পথে রাশিয়ার কোনো ধরনের বাধা আর আমরা মানতে প্রস্তুত নই।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য ২০টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন। সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি।
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের কয়েক ঘণ্টা পরই নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা ঘটে।
সূত্র : বিবিসি
Aminur / Aminur
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত
ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া
সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা
চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক আজ
প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও
যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত
নিকোলের প্রচারণায় এক রাতেই বিক্রি হলো ১.১ বিলিয়ন ডলারের শিল্পকর্ম
ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫