ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কবে সন্তানের মুখ দেখবেন মাহি?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-২-২০২৩ বিকাল ৫:৩৫

গত বছরের ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি মা হ‌তে যাওয়ার খবর জানান। দুই মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভক্তদের সঙ্গে খুশির খবরটি জানান এই নায়িকা। সবকিছু ঠিক থাকলে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন মাহি? এ বিষয়ে মাহিয়া মাহি জানিয়েছেন— চিকিৎসকের ধারণা, আড়াই মাস পরে তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে।

সন্তানের আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে রাজধানীর উত্তরায় মায়ের বাড়িতে উঠেছেন মাহি। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতি চলছে।

এসব তথ্য উল্লেখ করে মাহি বলেন, ‘দিন যত ঘনিয়ে আসছে মাহি ততটাই রোমাঞ্চ বোধ করছেন। মাহি বলেন, ‘খুব শিগগির নতুন অতিথি আসছে, এমন খবর শোনার পর পরিবারের সবাই বেশি বেশি যত্ন নিচ্ছে। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছি। আমার ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছি, ওর অস্তিত্ব বুঝতে পারছি। মহা আনন্দের দিনটির জন্য যেন তর সইছে না।’

গত বছর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেন মাহি। এ দম্প‌তির এটি প্রথম সন্তান।

২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালের ২৪ মে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না, তাদের বিবাহবিচ্ছেদ ঘটেছে। ত‌বে এ সংসা‌রে তা‌দের কো‌নো সন্তান নেই। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’