সিদ্ধার্থের সঙ্গে অদিতির প্রেম, সতর্ক করলেন প্রাক্তন স্বামী
বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তামিল-মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। অনেক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি। প্রেমিককে নিয়ে বিদেশে ছুটি কাটাতেও দেখা গেছে তাকে।
এদিকে, অদিতির প্রাক্তন স্বামী সত্যদীপ মিশ্রার একটি মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। সত্যদীপ বলেন— ‘অদিতি রাও হায়দারির সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে প্রেমকে ঘৃণা করি! এখন পুনরায় প্রেমে পড়তেও ভয় পাই। যাদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে তারাও প্রেমকে ভয় পান।’
সত্যদীপ মিশ্রার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নেটদুনিয়ায় চর্চায় পরিণত হয়েছে। নেটিজেনদের দাবি— অদিতির বর্তমান প্রেমিক সিদ্ধার্থকে সতর্ক করতেই অভিজ্ঞতা সম্বলিত এই বক্তব্য দিয়েছেন সত্যদীপ। যাতে করে অদিতির বিষয়ে সতর্ক থাকতে পারেন সিদ্ধার্থ।
প্রাক্তন অভিনেতা সত্যদীপ মিশ্রা পেশায় একজন আইনজীবী। ২০১২ সালে এক সাক্ষাৎকারে জানান, অদিতি রাওকে বিয়ে করেছেন তিনি। কিন্তু ২০১৩ সালে তিনি জানান, ভেঙে গেছে তাদের এ সংসার। তবে সব জটিলতা কাটিয়ে চলতি বছরের ২৭ জানুয়ারি টিভি অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তাকে বিয়ে করেছেন সত্যদীপ।
২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। তারপর থেকে এ জুটি সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। যদিও আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন