ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শাহরুখের হাতের নীল ঘড়ির মূল্য ৫ কোটি!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ২:৭

প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমা মুক্তির পর পেরিয়ে গেছে কয়েক সপ্তাহ। বক্স অফিসে এখনও দাপট ধরে রেখেছে সিনেমাটি। পার করে চলেছে একের পর এক মাইলস্টোন।

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটিকে এ সিনেমায় নতুন ভাবে পেয়েছে দর্শক। তবে শুধু সিনেমা নয়,  ‘পাঠান’র প্রচারের ফাঁকে দীপিকার নিজস্ব প্রসাধনী সংস্থার একটি বিজ্ঞাপনেও একসঙ্গে দেখা গেল দু’জনকে।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, দীপিকা ত্বক পরিচর্যার পাঠ দিচ্ছেন শাহরুখকে। রূপচর্চার প্রথম ধাপ যে ক্লিনজিং, সে কথা বাদশাকে বোঝালেন অভিনেত্রী। ধাপে ধাপে ত্বকের যত্নের নিয়ম জানালেন শাহরুখকে।  

‘পাঠান’ ঝড়ের মাঝেই এই ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছে। শাহরুখ, দীপিকা এবং তাদের সমীকরণ ছাড়াও এই বিজ্ঞাপনটিতে নজরে আসছে শাহরুখের হাতে থাকা একটি গাঢ় নীল রঙের ঘড়ি।

পোশাক কিংবা জুতা শাহরুখের ব্যবহৃত যে কোনো জিনিসই আলোচনার কেন্দ্রে থাকে। সেগুলোর দাম নিয়ে কম জল্পনা চলে না। এই নীল ঘড়িটি নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন তার অনুরাগীরা।  

শাহরুখের ঘড়িটি বিদেশি সংস্থা ‘অডেমার্স পিগুয়েট’র। এই ঘড়িটির দাম প্রায় ৪.৯৮ কোটি ভারতীয় রুপি। । যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি টাকার বেশি। দাম শুনে বিস্মিত হয়েছেন অনেকেই। কারো মনে হয়েছে, সারা জীবন চাকরি করে অবসর নেওয়ার পরেও এতো টাকা একসঙ্গে পাওয়া যায় না।  

তবে অবশ্য শাহরুখের ঘড়ির দাম শুনে চমকে ওঠেননি, এই সংখ্যাটা অনেক বেশি। প্রথমবার শাহরুখ কোনো বহুমূল্য জিনিস পরলেন, এমন তো নয়। ব্যক্তি শাহরুখ যে অত্যন্ত শৌখিন মানুষ, বাইরে থেকে হলেও ‘মান্নাত’ দেখলে তা বোঝা যায়। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’