ল্যাব ওয়ান মেডিকেল হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে পিটিআই এ অবস্থিত ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতালের ১০ বছর পূর্তি উপলক্ষে নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে সাতটায় ল্যাব ওয়ান এর ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম ডলার এর সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ বাংলা বিভাগের প্রধান ডঃ মযহারুল ইসলাম তরু, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম আতিক, শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাহিদ ইসলাম মুন, ল্যাব ওয়ান এর ম্যানেজার অহিদুজ্জামান অহিদ সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। ল্যাব ওয়ান এর ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম (ডলার) বলেন ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে একটু একটু করে সামনে এগিয়ে নিয়েছেন তাঁদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন সকলের সহযোগীতা ও অনুপ্রেরণা এত লম্বা পথ পাড়ি দিতে আমাদের সাহস জুগিয়েছে। অতিথিরা ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিস এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।
ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম (ডলার) বলেন প্রতিঁষ্ঠানটি যেন এভাবেই সামনে এগিয়ে যেতে পারে এবং আরও বড় পরিসরে ভবিষ্যতে সেবাদান কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
Link Copied