ব্রাহ্মণবাড়িয়ায় একটি আদালত ছাড়া সব আদালতে যাবেন আইনজীবিরা আগামীকাল থেকে
একটি আদালত ছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার সকল আদালতে যাবেন আইনজীবীরা। সচল হচ্ছে।আজ সোমবার জেলা আইনজীবী সমিতির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফারুক আহমেদের আদালত বর্জন অব্যাহত থাকবে।আজ সকাল পৌনে ১১টা থেকে প্রায় ২ ঘণ্টা ধরে চলে সমিতির সভা।সভায় এই সিদ্ধান্তে পৌঁছেন সমিতির সদস্যরা। পরে সভাশেষে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সমিতির সভাপতি এডঃ তানভীর ভূইয়া। ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিচারিক অঙ্গনের ২২টি আদালতের মধ্যে ১টি ছাড়া বাকি সব আদালতে বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল থেকে।এরআগে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় এসে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সংশ্লিষ্ট দু'পক্ষকে নিয়ে সার্কিট হাউজে বৈঠকে বসেন। এসময় সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী তার সাথে ছিলেন। তারা দু'জনই পক্ষদের সাথে আলাপ আলোচনার পর সমাধানে পৌছান।জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে গত জানুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছেন আইনজীবীরা।সর্বশেষ কর্মসূচি অনুযায়ী গত ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত আইনজীবীরা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন কর্মসূচি পালন করেন। এরপর ওইদিন সাধারণ সভা করে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফের সকল আদালত বর্জন কর্মসূচি দেয় আইনজীবীরা।এরই মধ্যে আইনমন্ত্রীর সাথে বৈঠকের পর বিষয়টি সিরাহা হয়ে গেল।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার