নোবিপ্রবিতে পহেলা ফাল্গুন উপলক্ষে জুটি রম্য বিতর্ক অনুষ্ঠিত
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতনে জুটি রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শান্তিনিকেতনে মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি বিভিন্ন ধরনের প্রেমিক ও প্রেমিকার জুটি নিয়ে রম্য বিতর্কের আয়োজন করে।
জুটি রম্য বিতর্ক অনুষ্ঠানে স্পিকারের দায়িত্ব পালন করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা হৃদয় কুমার ঘোষ । রম্য জুটি বিতর্কে " বিসিএস প্রেমিক ও প্রেমিকা" জুটিতে বিতর্ক করেন মাহমুদুল হাসান লোমান ও ফারজানা ইসলাম, " ব্যাকলগার প্রেমিক ও প্রেমিকা " জুটিতে বিতর্ক করেন শাহরিয়ার জামান সৈকত ও মুর্ছনা চক্রবর্তী, " বিভাগীয় প্রেমিক ও প্রেমিকা "জুটিতে সৈয়দ মুমতাহিন সিয়াম ও সাবিকুন নাহার তাহা। এছাড়াও "পড়ুয়া প্রেমিক ও প্রেমিকা "জুটিতে সাবরিনা চৌধুরী ও মুবদী রাফিন, " রাজনৈতিক প্রেমিক ও প্রেমিকা " জুটিতে তূর্যয় চৌধুরী তূর্য এবং " ইনসিকিওরড প্রেমিক ও প্রেমিকা জুটিতে " আহমেদ আরাফাত রিজভী ও নুসরাত নিনা অংশগ্রহণ করেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রাণবন্ত এই রম্য বিতর্ক অনুষ্ঠানটি উপভোগ করেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য