ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টিকা নিয়েও করোনায় আক্রান্ত মানে টিকা অকার্যকর না


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২১ দুপুর ১০:৩৮

সমগ্র বিশ্বে টিকার মাধ্যমে করোনা প্রতিরোধের চেষ্টা চলছে। ফাইজার, সিনোফার্ম, স্পুটনিক, অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ড সহ বিশ্বে করোনার আরো অনেক টিকা বের হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৬১ মিলিয়ন মানুষকে পূর্ণ ডোজের টিকা দেয়া হয়েছে। তবে, টিকা দেয়ার পরও বিশ্বে বহু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলে তা টিকার অকার্যকারীতা প্রমাণ করে না।

বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিয়েও করোনায় আক্রান্ত হওয়াটা স্বাভাবিক এবং প্রত্যাশিত। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য-উপাত্ত প্রমাণ করে যে, টিকা নিলে করোনায় আক্রান্ত হলেও ক্ষতির পরিমাণ কম। আক্রান্তদের মধ্যে যারা টিকা নিয়েছেন তাদের বেশিরভাগকেই হাসপাতালে যেতে হয়নি। মৃত্যুর সংখ্যাও কমাতে ভূমিকা রাখছে টিকা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশনস ডিজিজেস এর ডিরেক্টর ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, ‘টিকা নিয়েও করোনায় আক্রান্ত হওয়ার মানে এই না যে, টিকা কাজ করছে না।’

কোভিড-১৯ টিকা খুবই কার্যকর। কিন্তু শতভাগ ক্ষেত্রে তারা ভাইরাসকে ব্লক করে না। তার মানে টিকা নেয়ার পরও করোনা হতে পারে।

টিকা নেয়ার পর অলিম্পিক অ্যাথলেট সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির শরীরে মৃদু বা কোনো লক্ষণ ছাড়াই করোনা ধরা পড়েছে। কিন্তু যে পরিমাণ মানুষ টিকা নিয়েছেন তার তুলনায় আক্রান্তের এই সংখ্যা একেবারেই নগন্য।

আর যারা পূর্ণ ডোজের টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবা মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা আরো কম বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ (সিডিসি)।

বিশেষজ্ঞরা বলছেন, বয়স্ক এবং শরীরে অন্যান্য জটিলতার কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষদের ক্ষেত্রে টিকা নেয়ার পরও করোনায় আক্রান্তের সম্ভাবনা থেকে যায়।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮