ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ফাইজার-অ্যাস্ট্রোজেনেকার টিকা : গবেষণা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩-৭-২০২১ দুপুর ১১:১৭

করোনার মারাত্মক ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে পারে ফাইজার বা অ্যাস্ট্রোজেনেকার টিকার পূর্ণাঙ্গ ডোজ। পাবলিক হেলথ ইংল্যান্ডের গবেষকদের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজ করোনার আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যতটা কার্যকর ছিল, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও প্রায় সমান কার্যকর।

গবেষণায় দেখা গেছে, ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে এই টিকাগুলো বেশ কার্যকর। বিশেষজ্ঞদের মতে, এখন পর্যন্ত করোনাভাইরাসের যত ধরন পাওয়া গেছে তার মধ্যে ভেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক ও মারাত্মক। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে করোনার এই ধরন ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বে এই ভ্যারিয়েন্টটিই সবচেয়ে বেশি সংক্রমিত করছে। ডেল্টা ভ্যারিয়েন্টের আগে করোনার আলফা ভ্যারিয়েন্ট সবচেয়ে সংক্রামক হিসেবে পরিচিত ছিল।

ফাইজার এবং অ্যাস্ট্রোজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে মে মাসের রিয়েল-ওয়ার্ল্ড ডেটার ভিত্তিতে এ গবেষণা করা হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকার এক ডোজ ৩৬ শতাংশ এবং দুই ডোজ ৮৮ শতাংশ সুরক্ষা দিতে পারে। আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই টিকার দুই ডোজ ৯৩ দশমিক ৭ শতাংশ সুরক্ষা দিতে পারে।

অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকার এক ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৩০ শতাংশ এবং দুই ডোজ ৬৭ শতাংশ সুরক্ষা দিতে পারে। আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এ টিকার দুই ডোজ ৭৪ দশমিক ৫ শতাংশ সুরক্ষা দিতে পারে।

গবেষণাপত্রে পাবলিক হেলথ ইংল্যান্ডের গবেষকরা উল্লেখ করেছেন, করোনার টিকার দুই ডোজ নেওয়ার পর আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে টিকার কার্যকারিতার পার্থক্য খুব সামান্য।’

জামান / জামান

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি