নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় হাবিপ্রবিতে দোয়া ও মিষ্টি বিতরণ
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অবস্থানরত পাবনা ও সিরাজগঞ্জ জেলার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মুখে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক ও কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, ডরমিটরি-২ হলের হল সুপার ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আবু সাঈদ, ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মোমিন শেখ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউনুস আলী ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।
উক্ত কর্মসূচী উপলক্ষে শিক্ষকদের মধ্য থেকে আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্বান্তকে কে সাধুবাদ জানাই এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির কর্মময় জীবন আরো গতিশীল ও বর্ণাঢ্য হোক এই আশাবাদ ব্যক্ত করি”।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস
গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা
গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ
পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের
বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র্যালি
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান
Link Copied