ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

সৌদি আরামকোর কাছে ৫ কোটি ডলার দাবি হ্যাকারদের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২১ দুপুর ১:৩০

বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকো নিশ্চিত করেছে যে তাদের কোম্পানির তথ্য একজন ঠিকাদারের মাধ্যমেই ফাঁস হয়েছে। এখন ওই ফাঁস হওয়া তথ্য ফেরত দেয়ার বদলে পাঁচ কোটি ডলার দাবি করা হচ্ছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, পাঁচ কোটি ডলারের বিনিময়ে তথ্য মুছে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও মুক্তিপণের পরিকল্পনার পেছনে কার হাত রয়েছে, তা স্পষ্ট নয়।

সাইবার সুরক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ না করায় দীর্ঘদিন ধরেই সমালোচিত হচ্ছিল সৌদি আরামকো। তবে বরাবরই আরামকো বিষয়টি অস্বীকার করে আসছে। এর আগেও সাইবার হামলার শিকার হয়েছিল কোম্পানিটি। ২০১২ সালে সংস্থার কম্পিউটার নেটওয়ার্ক শামুন ভাইরাসে আক্রান্ত হয়।

বিবিসির কাছে এক ই–মেইল বিবৃতিতে আরামকো জানায়, সম্প্রতি তৃতীয় পক্ষের ঠিকাদারদের হাতে থাকা কোম্পানির অল্প কিছু তথ্য ফাঁস হতে পারে, এমনটা বুঝতে পেরেছে তারা। তবে ওই ঠিকাদারের নাম প্রকাশ করেনি সৌদি আরব। এমনকি ওই তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে, নাকি অন্য কোনোভাবে ফাঁস হয়েছে, তা–ও জানায়নি তারা।

আরামকো বলছে, আমরা নিশ্চিত যে তথ্য প্রকাশের বিষয়টি আমাদের সিস্টেমের কোনো নিয়ম লঙ্ঘনের কারণে হয়নি। এ ছাড়া বিষয়টি আমাদের কার্যক্রমের ওপর কোনো প্রভাবও ফেলেনি এবং আমরা সাইবার নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছি।

এর আগে গত মে মাসে সাইবার হামলায় আক্রান্ত হয় যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইন। পরে হ্যাকার দল ‘ডার্কসাইড’-কে প্রায় ৫০ লাখ ডলার মুক্তিপণ দিতে হয় তাদের। কলোনিয়াল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহব্যবস্থা পরিচালনা করে।

জামান / জামান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা